Recent Tube

দেশ-দুনিয়ার পরিস্থিতি নিয়ে কয়েকটি লাইন আবুল হুসাইন আলেগাজী।

দেশ-দুনিয়ার পরিস্থিতি নিয়ে কয়েকটি লাইন
•••••
আজকে ফেসবুক ওপেন করে যা দেখলাম:
১. ইরানীরা তার কথা না শোনায় ট্রাম্প বিস্মিত হয়েছেন। - মধ্যপ্রাচ্যে ট্রাম্পের প্রতিনিধি উইটকপ

২. আফগানিস্তানের পাকতিকা ও নাঙ্গারহার প্রদেশে পাকিস্তানী বিমান হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে।

৩. সড়কে চাঁদাবাজির বৈধতার পক্ষে কথা বলা সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত শেখ রবিউল আলমের জন্ম বাগেরহাট জেলায়। পেশায় তিনি ব্যবসায়ী। ঢাকায় তার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে।

৪. ইনকিলাব ও জিন্দাবাদ শব্দ নিয়ে আপত্তি জানিয়ে সমালোচিত হওয়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত ইকবাল হাসান মাহমুদ টুকু হলেন অবিভক্ত পাকিস্তানের কেন্দ্রীয় শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী (১৯৬৩-১৯৬৫) আবদুল্লাহ আল মাহমুদের ছেলে। টুকু প্রথমে ছাত্রলীগ নেতা ও শেখ মুজিবের ছেলে শেখ কামালের বন্ধু ছিলেন। শেখ মুজিবের ভাগিনা শেখ সেলিম টুকুর বেয়াই বা মেয়ের শশুর।
টুকু ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে তৎকালীন ক্ষমতাসীন জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে ওই আসন থেকে আবারো এমপি নির্বাচিত হন এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পর্যবেক্ষক মহলের মতে, সাবেক পাকিস্তানী মন্ত্রীর ছেলের ইনকিলাব ও জিন্দাবাদ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি রহস্যজনক।
লেখা: আবুল হুসাইন আলেগাজী, 
ইসলামী গবেষক ও সমাজ চিন্তক।

Post a Comment

0 Comments