#০৫৩৭
৫ই আগস্টের বোমা ফাটানো তথ্য: শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রথম ফাঁস করেন নাঈমুল ইসলাম খান!
খবরটি তিনি জানিয়েছিলেন সাংবাদিক শফিকুল আলমকে (যিনি পরে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন)
তেল মারা ও চামচামির যে কি ক্ষমতা তার সাংবাদিক নাঈমুল ইসলামকে না না চিনলে বোঝা যাবে না
এই সাংবাদিক(নাঈমুল ইসলাম) টক শোতে গর্ব করে বলতেন আমার বাবা ছিল রাজাকার কিন্তু আমি তার আদর্শ ধারণ করিনা।
দর্শক একটা কথা চিন্তা করেন তো
যে লোক পিতাকে আদর্শকে অস্বীকার করে
সে কিনা কোন লাভ ছাড়া শেখ হাসিনার আদর্শ পালন করবে? বিশেষ করে ২০১৪ সাল থেকে ২০২৪সাল পর্যন্ত নাঈমুল ইসলাম এর টক শো মানে আওয়ামী লীগের চামচামি এমন ভাবে সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে আওয়ামী লীগের গুনগান করতেন মনে হতো শেখ মুজিবরের পরে এই নাঈমুল ইসলামিয়া আওয়ামী লীগকে ধারণ করেন
নাঈমুল ইসলাম অবশেষে সেই চামচামির পুরস্কার পেলেন ২০২৪ সালের ৬ জুন দৈনিক ‘আমাদের নতুন সময়’–এর ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খানকে
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঘটনাটি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর নেতা-কর্মীদের ‘পুড়িয়েছিল’। তাঁকে
ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। দলের ভেতরে বলাবলি
হচ্ছিল, ‘ডিপ স্টেট’ তাঁকে প্রেস সচিব বানিয়েছে এবং তিনি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের খবর পাচার করতেন বলেও।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা ও কর্মীদের কথার কোন গুরুত্ব দিতেন না। নাঈমুর রহমানকে নিয়োগ দেওয়ার ২ মাসের মাথায় শেখ হাসিনার ক্ষমতা শেষ
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে
শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, তখন প্রথম এই খবরটি ‘লিক আউট’ (ফাঁস) করেন
নাঈমুল ইসলাম খান। আর তিনি খবরটি দিয়েছিলেন সাংবাদিক শফিকুল আলমকে।
(আমার ধারণা নাঈমুল ইসলাম তার শেষ দায়িত্ব টা সঠিকভাবে পালন করেছে প্রধানমন্ত্রীপ্রেস সচিব হিসাবে তিনিই প্রধানমন্ত্রী পালানোর খবর প্রচার করবে।)
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে
নিয়োগ পেয়েছিলেন এএফপির সাবেক ব্যুরোপ্রধান শফিকুল আলম।
ওই টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সবার আগে শফিকুল আলমকে এই তথ্য জানানোর হয়।
অথবা সাংবাদিক শফিকুল আলম নিজের কারিশমা দিয়ে তথ্যটি সাংবাদিক নাইমুল ইসলামের কাছ থেকে বের করে নেন।
আলোচনার বাইরে থাকা সাংবাদিক শফিক আলম রাতারাতি বুনে গেলেন অন্তবতী কালীন সরকারের প্রধান প্রেস সচিব।
সাম্প্রতিক খালিদ মহিউদ্দিনের টকশোতে শফিকুল আলম জানিয়েছেন যে, ৫ই আগস্ট দুপুর ১টার দিকে তার একজন নির্ভরযোগ্য উচ্চপদস্থ সূত্র(সাংবাদিক নাঈমুল ইসলাম) তাকে এই খবরটি দেন তবে সূত্রটির সুরক্ষার খাতিরে তিনি সরাসরি এতোদিন নাম প্রকাশ করেননি।
এর পুরস্কার ও স্বীকৃতি: এই সাহসী এবং দ্রুত সংবাদ পরিবেশনার জন্য শফিকুল আলম এশিয়ার মর্যাদাসম্পন্ন SOPA (The Society of Publishers in Asia) ২০২৫ অ্যাওয়ার্ড-এ 'অনারেবল মেনশন' বা সম্মানজনক স্বীকৃতি লাভ করেছেন।
#রাজনীতি #সাংবাদিক নাঈমুল ইসলাম #সাংবাদিক শফিকুল আলম
সোহরাব হোসাইন
অনলাইন এক্টিভিস্ট

0 Comments