Recent Tube

বাংলাদেশের বহুমুখী সামরিক কৌশল ভারতের প্রশান্তি! - নাজমুল হাসান!


আর্মির ভেতরে গতকালকের রদবদলটা কিন্তু সাধারণ প্রশাসনিক বদলি না। এর ভেতরে লুকানো আছে বড় রাজনৈতিক সংকেত। আর সেই সংকেতটা কার জন্য সুখবর, সেটা বুঝতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে হয়তো ।

সবচেয়ে লক্ষণীয় বিষয়, ড. ইউনুসকে ভারত-নির্ভর কৌশল থেকে বের করে আনার জন্য যিনি নাকি গুরুত্বপূর্ণ সামরিক পরামর্শ দিচ্ছিলেন, সেই পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে হঠাৎ করে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হয়েছে।

 অর্থাৎ, সিদ্ধান্ত গ্রহণের টেবিল থেকে সরাসরি ডিপ্লোম্যাটিক করিডরে পাঠিয়ে দেওয়া। এধরণের পোস্টিং সামরিক বাহিনীতে ডাম্পিং স্টেশন হিসেবে পরিচিত।
অন্যদিকে, দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, যিনি দীর্ঘদিন ভারত-বাংলাদেশ সামরিক যোগাযোগের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁকে মেজর জেনারেল পদে প্রমোশন দিয়ে সরাসরি ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি বানানো হয়েছে।
এর মানে কী?

সোশ্যাল মিডিয়া এটা নিয়ে অনেক কথা শোনার যাচ্ছে একজনকে সরানো হয়েছে, যাকে অনেকে “ইন্ডিয়া-স্কেপ্টিক” ভাবতেন। আরেকজনকে তুলে আনা হয়েছে, যিনি দিল্লি সার্কিটে কাজ করা অফিসার। 

বার্তাটা খুব সূক্ষ্ম না, বরং বেশ পরিষ্কার। ভারত সফর করে এলেই সবার প্রমোশন হয়! লোকমুখের সবচেয়ে মিস্ট্রিয়াস একজন ৯ বছর ভারতে থেকে ফিরে এসে স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে গেছে, আরেকজন অমিত শাহকে কুর্নিশ করে অর্থমন্ত্রী হয়ে গেছে। আর দেশপ্রেমিকদের ভাগ্যে কেবল বিতাড়িত হওয়া লেখা আছে।

এখন আসল টেস্ট হবে সামনে। ড. ইউনুস সরকারের সময় তুরস্ক-এর সঙ্গে যে প্রাথমিক সামরিক সহযোগিতার পথ তৈরি হয়েছিল, যেমন: ড্রোন কারখানা, অটোকার সামরিক যান নির্মাণ, সামরিক বিদ্যুৎ অবকাঠামো।
এসব বাস্তবায়নের দিকে এগোয় কি না, সেটাই হবে প্রথম সূচক। কারণ এই তুরস্ক-বাংলাদেশ প্রতিরক্ষা ঘনিষ্ঠতা নিয়ে ভারত বরাবরই অস্বস্তিতে ছিল। বাংলাদেশের সামরিক কৌশল কি সত্যিই বহুমুখী পথে যাবে, নাকি আবারও একটি নির্দিষ্ট ভূ-রাজনৈতিক বলয়ের ভেতরে সীমাবদ্ধ হয়ে পড়বে।

ভারতের মিডিয়া বরাবরই বলে আসছে বাংলাদেশের নির্বাচন হওয়াতে তারা এখন স্বস্তিতে থাকবে। তার মানে কি  ডক্টর ইউনূসের শাসনামল ভারতের জন্য বিষফোঁড়া ছিল? এখন কি তাইলে ভারতের সেই বিষফোঁড়ার ট্রিটমেন্ট চলছে? উপরের কোনটাই আমার ব্যক্তিগত মতামত না,, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অংশে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে.. এখন কমেন্টে জানান আসল কাহিনী কি হতে পারে? 

Post a Comment

0 Comments