ভাসানির মৃত্যু: ১৯৭৬, জিয়াকে শীষ প্রদান: ১৯৭৯!
প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ ভাইয়ের পোস্ট করা ছবি। প্রধানমন্ত্রীর তথ্য বিভাগের উচিত এ ছবির উৎস সম্পর্কে যাচাই-বাছাই করে জাতিকে অবহিত করা।
দ্রষ্ট্রব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ভুল করেছেন ১৯৭৯ সালে ভাসানি প্রেসিডেন্ট জিয়ার হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন দাবি করে। কারণ মাওলানা ভাসানি ১৯৭৬ সালে মারা গেছেন। তাছাড়া জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১৯৭৭ সালে। ধানের শীষ দেওয়ার জন্য ভাসানিকে আরও এক বছর বেঁচে থাকতে হতো। ভুল বলার চেয়ে মৌনতা অবলম্বন শ্রেয়।
বক্তব্যই যখন ভুল, এই ছবি এআই দিয়ে তৈরি বা আসল, তা নিয়ে বিতর্ক অর্থহীন। কল্পনার হাতি যেমন আকাশে উড়ে তখন যে এমন কতকিছু ঘটবে তা বোঝাবার জন্যই এ ছবির উপস্থাপন।
আনোয়ার হোসেন মঞ্জু
এডিটর
মাসিক ঢাকা ডাইজেস্ট
নিউইয়র্ক, আমেরিকা

0 Comments