আয়াত নম্বরঃ ৩৬;
وَيَقُوْلُوْنَ اَٮِٕنَّا لَتٰرِكُوْۤا اٰلِهَـتِنَا لِشَاعِرٍ مَّجْـنُوْنٍ ؕ
এবং বলিত, 'আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহ্গণকে বর্জন করিব?'
আয়াত নম্বরঃ ৩৭;
بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِيْنَ
বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসূলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে।
আয়াত নম্বরঃ ৩৮;
اِنَّكُمْ لَذَآٮِٕقُوا الْعَذَابِ الْاَلِيْمِۚ
তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করিবে।
আয়াত নম্বরঃ ৩৯;
وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ
এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে-
আয়াত নম্বরঃ ৪০;
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ
তবে তাহারা নয় যাহারা আল্লাহ্র একনিষ্ঠ বান্দা।

0 Comments