Recent Tube

রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেওকখনোই ভ্রাতৃত্বের সম্পর্কবিনষ্ট হয়নি: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও
কখনোই ভ্রাতৃত্বের সম্পর্ক
বিনষ্ট হয়নি: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে নিয়ে শোক প্রকাশ করে তিনি বলেন,

আমার খালাতো বড় ভাই, মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তিনি চরিত্র ও ব্যক্তিত্বে ছিলেন অত্যন্ত সম্মানিত একজন মানুষ।

সিলেট–৫ এর সাবেক সংসদ সদস্য ও অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষা, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

#রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও কখনোই তাঁর সাথে আমাদের পারিবারিক ও ভ্রাতৃত্বের সম্পর্ক বিনষ্ট হয়নি। বরং সম্পর্কের জায়গায় পারস্পরিক শ্রদ্ধাবোধ সবসময় অটুট ছিল।

আজ তিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তা’আলা মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর উপর রহমতের চাদর বিছিয়ে দিন এবং জান্নাতে আ’লা মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিলের তাওফিক দান করুন।
আমীন।

লিখেছেন, সাংবাদিক 
Abdul Quader Tapader

Post a Comment

0 Comments