🇧🇩মুনাফিক আপনার পাশে আছে;
---------------------------------------------------------------
মোনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই 
★★নিজের টাকা দিয়ে অনেক মসজিদ নির্মাণ করেছিল, 
★★ষোলবার হজ্ব করেছিল, 
★★অসহায় মানুষদের দান খয়রাত করতো, 
★★বেশিরভাগ নামাজ জামায়াতে আদায় করতো তাও আবার রাসুলুল্লাহ (সঃ)—এর পিছনে, 
★★তাহাজ্জুত নামাজও সে পড়তো। 
তারপরেও সে মোনাফিক হিসাবে চিহ্নিত হওয়ার কারন জেনে আমি নিজেও তাজ্জব হয়ে যাই। 

★★আব্দুল্লাহ ইবনে উবাই মোনাফিক হওয়ার কতগুলি কারনের মধ্যে সবচেয়ে মারাত্মক অপরাধ হলো- 
সে রাসুলুল্লাহ (সঃ)—কে মদীনার রাষ্ট্র নায়ক বা নেতা হিসেবে মেনে নিতে পারেনি। যখন রাসুলুল্লাহ (সঃ) রাষ্ট্রপ্রধান ছিলেন তখন ইসলাম বিরোধীদের সাথে গোপনে যোগযোগ রেখে রাসুলুল্লাহ (সঃ)—কে রাষ্ট্রপ্রধান থেকে সরিয়ে দেওয়ার জন্যে ষড়যন্ত্র করতো।

★★এখনও মুসলমানদের প্রধান শত্রু হচ্ছে মুসলমান নামধারী আবদুল্লাহ ইবনে উবাইরা। এরা লম্বা জোব্বা, 
★★মাথায় পাগড়ী পরে শিরিক, বিদায়াত, কবরপুজা, পীরপুজা ইত্যাদি করে ইসলামের মধ্যে ফেতনা ঢুকাচ্ছে। 

আবার কিছু কিছু শায়েখ আছে যারা রাজতন্ত্র ও তাগুদের ছায়াতলে নিজেদেরকে নিরাপদ মনে করছে। এদের থেকে সকলে সাবধান থাকা উচিৎ। 

আজ যারা রাসুল (সঃ)—কে নেতা না মেনে তাঁর আদর্শ বাদ দিয়ে মানব রচিত মতবাদের পিছনে দৌড়ায় তাদের অবস্থা কেমন হবে? 

★★আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর রাখেন। ঈমানের সাথে মৃত্যু দান করেন। তিনি যেন সকল মুসলিমকে মুনাফিকি খাছিয়ত থেকে বাঁচান। আমীন। 
---------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।